Saturday, August 29

চমেক হাসপাতালে আগুন: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলার তলার একটি অস্থায়ী স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি কাজ করে। পরে ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার পর সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।-বাংলানিউজ

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন। তিনি বলেন, ৪টি স্টেশন থেকে ৯টি গাড়ি পাঠানো হয়। দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

হাসপাতালের প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মানসিক রোগ বিভাগের একটি রুমের এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.