Wednesday, August 12

চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার

0

চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য আবারও কঠোর বিধিনিষেধে যাচ্ছে দেশ।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ে নথি অনুমোদিত হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যেকোনো সময় জারি হবে প্রজ্ঞাপন। মন্ত্রিবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঈদের সময় অর্থাৎ এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী বৃহস্পতিবার থেকে অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.