Wednesday, August 19

চসিকের বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের হাত ধোয়াবেন মেয়র

0

মোহাম্মদ রাকিব: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বাজারগুলোতে আগত ক্রেতা-বিক্রেতাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে হাত ধোয়া কর্মসুচি গ্রহণ করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ মঙ্গলবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনায় গঠিত করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় মেয়র বলেন, সিটি মেয়র আরো বলেন করোনা ভাইরাসের জন্য আজকে থেকে সারা দেশে সেনাবাহিনী কাজ করবে। আমাদের সকলের উচিত দেশ মাতৃকার অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে সর্বোতভাবে সহায়তা করা। আসুন এই দুর্যোগ মহুর্তে আমরা স্ব-স্ব অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা যুগিয়ে যায়। তিনি বলেন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সম্মিলিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।কোয়ারেন্টাইন থাকা ব্যক্তি নির্দেশনা না মানলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।

মেয়র নগরবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন। এই দুর্যোগ মোকাবেলায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. এস কে ফজলে কবির, এডিসি মো. কামাল হাসান স্ব স্ব অভিমত ব্যক্ত করেন। সভায় চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. সুলতান মিয়া, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, বিভাগীয় সমাজকল্যাণ অফিস ডেপুটি ডাইরেক্টর হাসান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.