Friday, August 21

চসিক নির্বাচনঃ মনোনয়নপত্র নিলেন মেয়র পদে চারজন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৩ জন প্রার্থী

0

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গতকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় ফরম বিতরণ শুরু হয়েছে। প্রথমদিনেই মেয়র পদে চারজন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। যে কারণে আমরা আগেভাগেই মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু করেছি। প্রথমদিনে মেয়র পদে চারজন এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জমাকৃত ফরমগুলো যাচাই বাছাই শেষে দলীয় সভানেত্রী প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন।’
দলীয় কার্যালয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পুত্র মুজিবুর রহমান। গতকাল সকাল ১০টায় খোরশেদ আলম সুজনের পক্ষে ফরম সংগ্রহ করেছেন নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল কবির। নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী পার্টি অফিস থেকে নিজেই সাড়ে ১২টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নুরুল ইসলাম বিএসসির নামে কেউ একজন ফরম নিলেও তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমি ফরম নিই নাই। আমার নামে কেউ নিলেও নিতে পারেন।’
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘আমার আগে কেউ ফরম নেয়নি। আমাকে দিয়েই ফরম বিতরণ শুরু। সবাই দোয়া করবেন। হাল ছাড়ছি না। অনেকদিন পার্টি করছি, দলের সাথেই আছি। নেত্রী ও দল যদি মনে করে আমি জনগণের সেবা করতে পারবো, তাহলে আমিই মনোনয়ন পাবো।’ প্রসঙ্গত, আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মেয়র পদের প্রার্থীরা ২৫ হাজার টাকা ও কাউন্সিলর পদের প্রার্থীরা ১০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সম্ভাব্য প্রার্থীদের আগামী ১৪ ফেব্রæয়ারির মধ্যে দলীয় ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.