Thursday, August 20

চসিক নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা আজ

0

আজ (রোববার) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে । চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

২০১৫ সালের ২৮শে এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ই আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ই আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এদিকে, ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচন ২১শে মার্চ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামীকাল (আজ) কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে, এবং এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চট্টগ্রাম সিটি নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণের নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.