Tuesday, September 1

চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

0

চাঁদপুর সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বাগড়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড় জেলার ফখিলাগার গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোজাম্মেল (২৩) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সিএনজিচালক রফিক গাজী (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, ফরিদগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে বাগড়াবাজার এলাকা অতিক্রমকালে বালুবাহী ট্রাকটি অটোকিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.