চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় আটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছে । এতে আরো দুজন গুরুতর আহত হয়েছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় চাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।