Friday, August 14

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

0

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে বাদশা (২২)।

স্থানীয়রা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার ৩এস ও ৪এস পিলারের মধ্যে বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই বাদশা মারা যান। এর পর মরদেহটি ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।

এদিকে, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলাদেশি ভূখণ্ডে কোনো হতাহতের খবর তার জানা নেই।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.