Monday, September 7

চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে চার সন্তান

0

রাজশাহীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নাজনিন নাহার (২৮) নামে চাঁপাইনবাবগঞ্জের এক গৃহবধূ। চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে জন্ম দেন ওই নারী। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মাদারল্যান্ড ইনফার্টিলিট কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনি।

নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ এলাকার মামুনুর রশিদের স্ত্রী। মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।
জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুটির ওজন ছিল আড়াই পাউন্ড। আর মেয়ে দুটির ওজন ২ পাউন্ড করে।

শিশু চারটির দাদা মনসুর রহমান জানান, এক সঙ্গে চার অতিথি পেয়ে তারা সবাই খুব খুশি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.