Sunday, August 23

চাইল্ড’স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠিত

0

হাসি-আনন্দ-উচ্ছলতায় ভরে উঠুক প্রতিটি শিশুর জীবন, এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে সহযোগী সংগঠন চাইল্ড’স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ। সংগঠনটি দেশব্যাপী তাদের কার্যক্রম এবং সাংগঠনিক পরিধি বৃদ্ধি করে করে চলেছে। যার ধারাবাহিকতায় বুধবার ৩১ জুলাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহাবুব রহমান দুর্জয় স্বাক্ষরিত আগামী ০২(দুই) বছরের জন্য সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে আবদুল হামিদ সভাপতি এবং তানভীর আহমেদ ফয়সাল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে অন্যান্য যারা আছেন তাঁরা হলেন সহ- সভাপতি আশিকুর রহমান রনি, জিকু দে, শেখ শামীম আজম, জাহেদ মির্জা, প্রশান্ত পাল, জিহাদ উজ্জ্বল, নাদিয়া হাসান দিপু, নাঈম ইমতিয়াজ উদ্দিন রাজু, সহ- সাধারণ সম্পাদক গাজী মোঃ ইয়াকুব, রোকাইয়া, সুলতানা কেয়া, আঁখি রানি দে, রবিউল ইসলাম, ফাহাদ খান সুমন, ফেরদৌসি জান্নাত, সাংগঠনিক সম্পাদক আরিফ খান জয়, কায়সার চৌধুরী, রিয়াদ মেহেরাজ, ইকবাল মাহমুদ, সাদিয়া সুলতানা মিতু, অর্থ সম্পাদক রকিবুল হাসান রিংকু, সহ- অর্থ সম্পাদক রাফসানুর রাহমান, ওয়ালিদা বিনতি ওয়াজ, মোঃ মেহেরাব হোসেন খান (সাকিব), দপ্তর সম্পাদক জসিম মৃধা, সহ-দপ্তর টিপস কুমার, তাহলিল সাকিফ, তাসনিম হোসাইন, প্রচার সম্পাদক রোনালদো রনিক, সহ-প্রচার সম্পাদক নেয়ামত উল্লাহ, শেখ রায়াহান উর রহমান, সাজ্জাদ হোসেন ফায়জুল, সমাজসেবা বিষয়ক সম্পাদক ত্বকির আহমেদ, আজহারুল ইসলাম আশিক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রিদোয়ান হাসান জোবায়ের, মেহেরাব হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে ফারিয়া, ওয়াসিম শেখ, শিশু বিষয়ক সম্পাদক তহিদ হাসান তন্ময়, বৃষ্টি দেবী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বশির উল্লাহ মাহমুদ, সুশান্ত দে, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জিদান আবদুল্লাহ, নয়ন দেবনাথ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আকাশ, উম্মে সালমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমেদ খান,মরিয়ম আক্তার, কার্য-নির্বাহী সদস্য সুশান্ত দে, প্রিন্স মাহমুদ, সৌরভ, অনিক সূত্রধর, জান্নাতুল ফেরদৌস, সাবরিন জান্নাত সুমি, মরিয়ম আক্তার, মোঃ শান্ত ইসলাম, নাজমুল তালুকদার, হানজালা বিন ইউসুফ, রিদোয়ান আফরিন মিম, সুমনা আক্তার, খালিদ হাসান সোহাগ, উর্মি, মোঃ নাঈম উদ্দিন, মোঃ মেহেদী হাসান, মোঃ শহিদুর রহমান স্বপন, সৌরভ সেন, মোঃ রেজাউল করিম, নিলুফা ইয়াসমিন সুরভী, তন্ময় চন্দ্র দাশ, এইচ এম মেহেদী মৃদুল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.