Sunday, August 23

চান্দগাঁও আবাসিকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

0

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা (বি বøক) কল্যাণ সমিতির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, জমায়েত, তাবারুক বিতরণ ও কেক কেটে জন্ম উৎসাব পালন। একে কেন্দ্র করে চান্দগাঁও আবাসিক এলাকাকে আলোক সজজ্জায় সজ্জিত করা হয়।
১৬ মার্চ এশার নামাজের পর চান্দগাঁও আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, মিলাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক কাশেম নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ও কে এন হারবার কনসোরটিয়াম এর ব্যবস্থাপনা পরিচালক চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি-বøক এর সম্মানিত সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র বিশিষ্ট নারী নেত্রী জোবায়রা নার্গিস খানম। আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির ১ম সহ-সভাপতি মুহাম্মদ ইউসুফ সিকদার, ২য় সহ-সভাপতি আহসানুল করিম, ৩য় সহ-সভাপতি ইঞ্জি. মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে আহাদ, অর্থ সম্পাদক নুরুল আবছার, সম্পাদক (সংগঠন ও প্রকাশনা) তৌফিক হোসেন, সম্পাদক (বিনোদন) তরিকুল ইসলাম সেন্টু, সম্পাদক (স্বাস্থ্য) এড. মাহবুবুল আলম চৌধুরী, সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন, আবু আহমেদ হাসনাত, এড. আবু মোহাম্মদ হাশেম, সিদ্দিকুর রহমান, রুহুল আমিন, আবু জাফর, আমিনুল হক, এনামুল হাসান প্রমুখ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা ওলিউল্লাহ। কেক কাটার পর মেজবানের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে হাসান মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছেন। কারিশম্যাটিক লিডার হিসেবে বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে এখনো জন্ম হয়নি। তিনি বিশে^র বুকে এক অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচী সীমিত করা হয়েছে। না হয় আজ চান্দগাঁও আবাসিক এলাকা লোকে লোকারণ্য হয়ে যেত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.