Wednesday, August 26

চারঘাটে স্লুইসগেটে মিলল চার লাশ

0

রাজশাহীর চারঘাটে বড়াল নদীর স্লুইসগেটের নিচে চারটি গলিত লাশ ভেসে উঠেছে। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছেছেন। শুক্রবার সকালে কচুরিপানার মধ্যে লাশগুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্রোতের কারণে একটি লাশ স্লুইসগেটের ভেতরে ঢুকে গেছে। বাকি তিনটি লাশ কচুরিপানার সঙ্গে আটকে আছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‍সুমিত কুমার কুণ্ডু জানান, সকালে লাশগুলি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশগুলির মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.