Sunday, September 13

চার ওভারে ১ রান দিয়ে ইরফানের বিশ্বরেকর্ড

0

চার ওভারে অর্থাৎ ২৪ বলে ২৩ ডট দিয়ে বোলিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। তিনি চার ওভারে মেডেন নিয়েছেন ৩টি।
সিপিএলে বার্বাডোজ টাইট্রেন্টসের হয়ে শনিবার রাতে ৪ ওভারে মাত্র ১ রান দিয়েছেন তিনি। উইকেটও পেয়েছেন দুটি। খবর ইয়াহু নিউজের।

টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভারের কোটা পূরণ করে সবচেয়ে কম ইকোনমি আর সবচেয়ে বেশি ডট দেয়ার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ও শ্রীলংকার শানাকা ওয়েলেগেদারার।
তারা দুজনেই ৪ ওভার বল করে ২ রান দিয়েছিলেন। এবার মোহাম্মদ ইরফান সেটি ছাড়িয়ে গেলেন। শনিবার রাতে ইরফানের বোলিং ইকোনমি ছিল শূন্য দশমিক ২৫।

শনিবার রাতে ইরফানের বোলিং ইকোনমি ছিল ০.২৫। চার ওভারের কোটায় এটি রেকর্ড হলেও সবমিলিয়ে এই জায়গায় এগিয়ে রয়েছেন বাংলাদেশেরই আরাফাত সানী। ২০১৬ সালের নভেম্বরে বিপিএল টুর্নামেন্টে ২.৪ ওভার বল করে কোনো রান না দিয়েই ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ইকোনমি ছিল ০.০০।

একইরকম ইকোনমির রেকর্ড আছে শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারার। ২০১৪ সালে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ ওভার বল করে কোনো রান না দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.