Thursday, August 20

চার চারবার জেলার শ্রেষ্ঠ পুলিশ পুরস্কারপ্রাপ্ত বেনাপোল পোর্ট থানার এসআই লতিফ এখন যশোর উপশহরে

0

বেনাপোল(যশোর)প্রতিনিধি: অস্ত্র,মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল,সীমান্তের চোরাচালান রোধ, ছিনতাই ও চুরি রোধ সহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বেনাপোল পোর্ট থানায় কর্মরত থাকা কালীন চার চারবার যশোর জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত এসআই এখন যশোর উপশহর ফাঁড়িতে কর্মরত।

মাদক এবং চোরাচালান কারবারীদের কাছে আতঙ্কের নাম এসআই লতিফ।পোর্ট থানার একজন জন বান্ধব কর্মকর্তা হিসেবে ও তার পরিচিতি রয়েছে। একজন দক্ষ, অভিজ্ঞ এবং সাহসী পুলিশ কর্মকর্তার বদলি একটি থানা জন্য অপূরণীয় ক্ষতির আশংকা থেকে যায়।

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য শ্রেষ্ঠ পুলিশ নির্বাচিত এসআই লতিফ জুনিয়র কর্মকর্তাদের জন্য একজন রোল মডেল পুলিশ কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন।

“জঙ্গী মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এই অঙ্গীকারে প্রতিটি পুলিশ অফিসার তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হবেন দেশের প্রতিটি নাগরিকের এমনটিই আশা। স্বচ্ছ এবং সচল মনের মানুষ দেশে যে স্থানে কর্মরত থাকবেন দেশ এবং দেশের মানুষ উপকৃত হবেন। অদূর ভবিষ্যতে এসআই লতিফ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে জাতির নিকট সম্মানিত হয়ে উঠুক বেনাপোল এলাকার মানুষ তার সফলতা কামনা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.