Saturday, September 12

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাকিব

0

আঙুলের সংক্রমণের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেলবোর্নের একটি হাসপাতালে প্রায় ১১ দিন চিকিৎসার পর শুক্রবার তাকে রিলিজ দেয়া হয়। আজ রবিবার(১৪ অক্টোবর) বেলা ১১.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত জানুয়ারিতে তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের কনিষ্ঠ আঙুলে গুরুতর চোট পান সাকিব। সেই চোট নিয়েই তিনি খেলতে যান সদ্য সমাপ্ত এশিয়া কাপে। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলার পর আঙুলে তীব্র ব্যথা অনুভব করলে টুর্নামেন্ট শেষ না করেই ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক জানান তার ক্ষতে ইনফেকশন হয়ে পুঁজ জমে গেছে। তৎক্ষণাৎ প্রায় ৬০-৭০ মিলিগ্রাম পুঁজ বের করা হয় তার আঙুল থেকে। চিকিৎসকরা জানিয়ে দেন সাকিবের আঙুল কখনোই পুরোপুরি স্বাভাবিক হবে না।

এরপর বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়ের পরামর্শ নিতে ৫ অক্টোবর রাতে মেলবোর্নের উদ্দেশ্যে দেশ ছাড়েন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, ছয় মাসের আগে তার আঙুলে অস্ত্রোপচার করা যাবে না। এ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.