Tuesday, July 28

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ডিপজল

0

দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ডিপজল। তার কন্যা ওলিজা মনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন এই অভিনেতা।

এর আগে ৭ নভেম্ভর ওলিজা জানিয়েছিলেন, ‘বাবা (ডিপজল) এখন অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার ফ্লাইটে তাকে নিয়ে বাংলাদেশে ফিরবো। ’

সেও অনুযায়ী গতকাল রাতে বাবাকে নিয়ে দেশে ফেরেন ওলিজা। ১৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

৩০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত ডিপজলের সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সবার দোয়ায় সুস্থ- এমনটাই জানিয়েছেন ডিপজল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.