Friday, November 6

চিটাগাং রোডে বাস উল্টে ২৫ পোশাক শ্রমিক আহত, ঢামেকে ভর্তি

0

নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় শ্রমিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ নারী শ্রমিক আহত হয়েছেন। ওই বাসে করে পোশাক শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল।

আজ রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, রাজধানীর রায়েরবাগ থেকে বাসটি নারী পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ইপিজেড এলাকায় যাচ্ছিল। চিটাগাং রোডে পৌঁছে মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া দুর্ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.