চিলমরীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৯৩৪জন বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৯৩৪জন বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় থানাহাট এ, ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও চিলমারী সরকারী কলেজ মাঠে অর্থ বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ জাফর আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার এ, বি, এম বায়েজীদ প্রমুখ উপস্থিত ছিলেন। জনপ্রতি নগদ ৪ হাজার ৫‘শ করে টাকা বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.