Tuesday, August 25

চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রকল্প, ফ্রেন্ডশিপ, এমজেএসকেএস রেজিলিয়েন্স প্রকল্প ও ওয়ান স্টপ-ক্রাইসিস সেলের সহযোগিতায় সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা সমবায় অফিসার মোঃ আবু মোতাল্লেম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া, ওয়ার্ল্ড কনসার্নের প্রজেক্ট অফিসার মোছাঃ তারেকা বেগম, ফ্রেন্ডশিপের প্রজেক্ট অফিসার মোঃ আব্দুল মান্নান, এমজেএসকেএসের শাহ জালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.