Tuesday, August 18

চিলমারীতে চালসহ আটক-১

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভিজিডি, ভিজিএফসহ ত্রাণের ৬২ বস্তা চালসহ ১ ব্যাক্তি আটক।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ডাওয়াইটারী বুদ্ধিরগ্রামের সামছুল হক এর বাড়ি থেকে ভিজিডি, ভিজিএফ, খাদ্যবান্ধব কর্মসূচিসহ ত্রানের ৩০ ও ৫০ কেজি ওজনের ৬২ বস্তা চাল চিলমারী থানার সহযোগীতায় আটক করেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্।

এসময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত , উপজেলা খাদ্য কর্মকর্তা ।

পরে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে থানাহাট বাজারে নিজ ব্যবস্থায় প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী সামছুল হককে আটক করনে।

ঘটনার সত্যত্বা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার জানান, সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যাক্তি আটকসহ তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ ও ৫০ কেজি ওজনের ৬২ বস্তা চাল জব্দ করে চিলমারী থানা হেফাজতে রাখা হয়েছে। এবং তদন্ত র্পূবক আইনি ব্যবস্থা নেয়া হবে। চিলমারী থানার অফিসার ইনচার্জ বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.