Sunday, August 23

চিলমারীতে জাতীয় ভোটার দিবস পালিত

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় র‌্যালি ও আলোচা সভার মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষ্ণি করে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু ও সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.