Monday, August 24

চিলমারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র‌্যালি ও আলোচনা সভা

0

চিলমারী প্রতিনিধি : কুড়িগ্রাম চিলমারীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে চিলমারী মডেল থানার উদ্যোগে বর্ন্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চিলমারী মডেল থানা খেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চিলমারী মডেল থানায় এসে শেষ হয়।

এ সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপজলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, সাব ইনসপেক্টর শরিফ উদ্দিন শেখ, প্রেস ক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মেহেদী,সারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ছবেদ আলী মন্ডল।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.