Sunday, September 6

চিলমারীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও শিশু দিবস পালিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে রবিবার সকালে উপজেলা দলীয় কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ্রগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ আবু হানিফা রঞ্জু, অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমূখ বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.