Monday, August 24

চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬৫টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

0

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম।
আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত ‘বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব আলফানি’ সংস্থার অর্থায়নে চিলমারীর নিবেদিতা সাংস্কৃতিক সংগঠনের ব্যবস্থাপনায় মোট ৩৬৫টি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে সর্বমোট ৩লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় নিবেদিতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাজমুল হুদা পারভেজের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক মনি প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.