Thursday, September 3

চিলমারীতে বিভিন্ন দলের দুই শতাধিক নেতা-কর্মীদের আ.লীগে যোগদান

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন দলের দুই সহ¯্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার বিকেল ৪টায় এ উপলক্ষে চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে রমনা ইউনিয়ন আওয়ামী লীগ। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম আশেক আকার নেতৃত্বে তৃণমূল পর্যায়ের বিভিন্ন দলের ১৯৫জন ও ইদ্দ্যুৎ জাহান পলির নেতৃত্বে অর্ধশত নারী আওয়ামী লীগে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা কাজ করে যাচ্ছি।
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আজগার আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল ইসলাম, মোঃ আবু হানিফা রঞ্জু, তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, থানাহাট ইউনিয়ন সভাপতি আব্দুল করিম প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.