Friday, September 4

চিলমারীতে মরহুম আমজাদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পেইন

0

মো: আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম চিলমারীতে মরহুম আমজাদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২শে ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার চর খামার বাসপাতারি ফ্রেন্ডশীপ স্কুল মাঠে দিনব্যাপি এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউনেন্ডশন এর আয়োজনে তিন জন ডাক্তারের তত্ত্বাবধায়নে প্রায় ২৭০ জন গরিব ও দুস্থ রোগীকে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরন ও ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ এর ৯ নং ওয়ার্ড সদস্য মো: গোলাম মোস্তফা, খোর্দ বাসপাতারি স:প্রা: বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবর রহমান, মফিজুল হক মুন্দির, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আইনুল হক, বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা, নুর ইসলাম নুর সহ আরো অনেকে। সামাজিক দায়িত্বের অংশ হিসাবে ফাউন্ডেশনটি বিভিন্ন দিবসে গরিব ও দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.