Friday, August 28

চিলমারীতে যুবকদের কম্পিটার প্রশিক্ষণ সনদ বিতরন

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে একমাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সনদ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে সনদ বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) সরকার ইফতেখারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, যুব উন্নয়ন অফিসার মোঃ ময়দান আলী প্রমুখ। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমস্পাওয়ামেন্ট সেন্টা অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক প্রকল্পের আওতায় একমাস ব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মোট ৪০জন অংশগ্রহণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.