Saturday, August 22

চিলমারীতে রোটারি ক্লাব এর বন্যার্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব এর পক্ষ থেকে বন্যার্ত পরিবারকে পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় চিলমারী উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চত্বরে রোটারি ক্লাব রংপুর এর আয়োজনে ৭৫ জন পরিবার প্রতি ৪ হাজার ৫’শ টাকা করে প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা । অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগন এ্যাড ডিস্ট্রিকট সেক্রেটারি রোটারিয়ান কাজী মাহাতাব, রোটারি ক্লাব রংপুর শাখার প্রেসিডেন্ট ড. মোঃ রেজা-উন-নুর, রোটারিয়ান দেলোয়ার হোসেন লিটন, চৌধুরি মোঃ সারিন,এবিএম মিজানুর রহমান, মোঃ আব্দুর রব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চিলমারী স্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা, রেডিও চিলমারী ষ্টেশন ইনচার্জ বশির আহমেদ, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, আনন্দ টিভি কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.