চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে লবন কান্ডে বেড়েছে ক্রেতাদের হিরিক। দোকানে দোকানে দেখা দিয়েছে উপচেপড়া ভিড়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করেছে বিক্রেতারা। সাধারন মানুষ হয়ে পড়েছে দিশেহারা।
মঙ্গলবার বিকালে হঠাৎ এ গুজব ছড়িয়ে পড়েছে চিলমারী বাজার সহ আশেপাশের সব এলাকাগুলোতে গুজবে জানা যায় লবনের দাম কেজিতে বেড়ে ১শত থেকে ২শত টাকা হতে পারে। সে গুজব ছড়িয়ে থানাহাট, জোড়গাছ, বালাবাড়িহাটসহ বিভিন্ন এলাকার মুদি দোকান গুলোতে লবন ক্রেতার হিরিক পড়ে যায় শুরু হয় লঙ্কাকান্ড। যার আতঙ্ক এখনো কাঁটেনি। প্রত্যেকে ২ কেজি থেকে শুরু করে পুরো বস্তা পর্যন্ত কিনতে ব্যস্ত হয়ে পরে। প্রয়োজনের চেয়েও অনেকে অনেক বেশি কিনে নিয়ে মজুত রাখতে চান। লবন যেন আর পাওয়া যাবে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা স্থান ভেদে কেজি প্রতি ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়।
থানাহাট বাজারে লবন কিনতে আসা রাজারভিটা এলাকার নজরুল জানান বাড়ির পাশে দোকানে লবন কিনতে গেলে ৩০ টাকা প্যাকেট কেজির লবন প্রথম ৬০ টাকা পরে ৮০ টাকা চায় তাই ছুটে এসেছি থানাহাট বাজারে লবন কিনতে । লবন নিতে আসা কহিনুর, রতনসহ অনেকের সাথে কথা বলে জানা যায়, তারা আগের খেকে কেজিতে ৫ -২০ টাকা বেশী দিয়ে লবণ ক্রয় করছেন।
থানাহাট বাজারের ব্যবসায়ী শ্রী তপন কুমারের সাথে কথা হলে তিনি জানান লবনের সমস্যা নাই কিন্তু পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় সমস্যা হয়েছে।
অনেকে অভিযোগ করেন একটি মহল গুজব ছড়িয়ে এবং ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে একে তো দাম বেশি নিচ্ছেন এর উপর ক্রেতাদের হয়রানীও করছেন এছাড়াও সরকারের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ্ এর সাথে কথা হলে তিনি জানান,‘ বিষয়টি জানা মাত্রই আমি বাজারে গিয়েছিলাম দাম বেশি নেয়ার জন্য একজন ব্যবসায়ীর জরিমানাও করেছি।গুজবে কান না দেয়ার জন্যও সর্তক থাকার পরামর্শ দিয়ে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ দাম বেশি চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষনা দেন।