আরিফুল ইসলাম সুজন: কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস, এম নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়াম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, উপ-সহকারী কৃষি অফিসার সাঈদ হোসেন আনছারী, মোঃ কবিরুল ইসলাম, সাপ্তাহিক যুগের খবরের নির্বাহী সম্পাদক নাজমুল হুদা পারভেজ, রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেসের সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, চিলমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, সাপ্তাহিক জনপ্রাণের ব্যবস্থাপনা সম্পাদক সাওরাত হোসেন সোহেল, চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা ও প্রবীন সাংবাদিক মোঃ আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি শওকত আলী সরকার বীরবিক্রম তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে দেশ তথ্য প্রযুক্তিতে অনেক দুর এগিয়েছে। সাংবাদিকরা মুহূর্তের মধ্যেই খবর আদান প্রদান করতে পারছেন।