Thursday, August 20

চিলমারীতে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘বন্ধন’ এর করোনা প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট, সাবান,স্যানিটাইজার ও মাস্ক বিতরন

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন বন্ধন এর পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সচেতনতামুলক লিফলেট, সাবান স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মানুষের বাড়ী বাড়ী গিয়ে ছাত্ররা সবাইকে সচেতন করে তোলেন এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় ৪ দিন ব্যাপি ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল ইসলাম। ক্যাম্পেইনটিতে ছাত্ররা এ অঞ্চলের মানুষদের বাড়ী বাড়ী গিয়ে কিভাবে হাত ধুতে হবে এবং সচেতনতামূলক আলোচনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.