Monday, September 21

সভাপতি-মমিনুল, সম্পাদক-সোহেল, সাংগঠনিক সম্পাদক সুজন
চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের কমিটি নির্বাচন

0

কুড়িগ্রাম প্রতিনিধি : চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে মমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফোকাস বাংলা কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু সভাপতি, মানব জমিন ডটকম চিলমারী প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল সাধারন সম্পাদক এবং খবর৭১ ডটকম এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।

নির্বচিত সভাপতির সভাপতিত্বে এক আলোচনা সভায় নব নির্বাচিত কমিটিকে আগামি দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। ১৬ সদস্যের কার্যনিবাহী অন্য সদস্যরা হলেন-সহ:সভাপতি-নুরবক্ত (আজকের সংবাদ২৪.ডটকম) আব্দুল লতিফ মেহেদী (খোলা কাগজ.ডটকম) যু¤œ সাধারন সম্পাদক-সিদ্দিকুল ইসলাম সিদ্দ্কি,(এফএনএস) অর্থ সম্পাদক-মোছাঃ সুবর্না মোস্তফা (কর্পোরেট সংবাদ ২৪ডটকম) দপ্তর সম্পাদক-মোঃ বিদ্যুৎ মিয়া (খবর৭১ ডটকম) প্রচার ও প্রকাশনা সম্পাদক-ফাহমিদুল হক বুলেট (কুড়িগ্রাম লাইভ ডটকম) মহিলা বিষয়ক সম্পাদিকা-হুমায়রা পারভীন হেনা (ভোরের সুর্য্য) তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক-নুরানী সিদ্দিক (ন্যাশনাল নিউজ২৪ডটকম) কার্যকারী সদস্য-হাবিবুর রহমান (সিসি নিউজ ২৪ডট কম) সুমন মিয়া (কুড়িগ্রাম লাইভ ডটকম),মোস্তাফিজার রহমান (সকালের কাগজ),ইসরাত জাহান শেফা ( বিডি প্রেস ২৪ ডটকম) আশিকুর রহান আশিক (মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪ ডট কম)। নির্বাচিত ব্যক্তিগন মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে, ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, সা¤প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে গুরুত্বারোপ সহকারে কাজ করবে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.