চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে অফিস কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অফিস কার্যালয় চত্তরে পত্রিকার প্রকাশক ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ) মুহঃ রাশেদুল হক প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ,চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনর্চাজ গোলাম মোস্তফা, পত্রিকার সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার, ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেস ক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব, আনন্দ টিভি জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।