Sunday, August 16

চিলমারী ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে রৌমারী থেকে একটি নৌকা যাত্রাপুর যাওয়ার সময় উলিপুর এলাকার অনন্তপুর পৌঁছলে হঠাৎ বজ্রপাতে নৌকার মাঝি নদী পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজার পরও তার সন্ধান মেলেনি।

রবিবার সকালে চিলমারী উপজেলার জোড়গাছ মাঝিপাড়া এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে চিলমারী মডেল থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে নিখোঁজ সেই মাঝির পরিবার উপস্থিত হন এবং তার চাচা লাশটি শনাক্ত করেন। উদ্ধার হওয়া নিহত যুবক কুড়িগ্রাম যাত্রাপুর এলাকার আবু বক্কর সিদ্দিক এর ছেলে মফিজুল হক (২২)। সে দীর্ঘদিন থেকে নৌকা চালাত। ঘটনার সত্যত্বা স্বীকার করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.