Wednesday, August 19

চীনে করোনাভাইরাসে বেড়ে মৃতের সংখ্যা ১,৮৬৮ জন, আক্রান্ত ৭২,৪৩৬ জন

0

চীনে করোনাভাইরাস কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। ভাইরাসটিতে গতকাল সোমবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, করোনাভাইরাসে সোমবার চীনের হুবেই প্রদেশে নতুন করে ৯৩ জনের মৃত্যু হয়। এর ফলে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে।

দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে,সোমবার চীনে নতুন করে ১ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। এর ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২ হাজার ৪৩৬ জনে। এদিকে,চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা আক্রান্ত হচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.