Saturday, September 26

চীনে তুষারপাতে ২১ জনের মৃত্যু

0

চীনের তাপমাত্রা ছুঁয়েছে মাইনাসের কোঠায়। ভয়াবহ তুষারপাতে চীনের পরিস্থিতি সংকটজনক। তুষারপাতের জেরে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।

জানা গেছে, গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনহুই, হেনান, জিয়াংসু, হুবেই, হুনান, শানক্সি পুরু বরফে ঢেকে গিয়েছে। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। প্রশাসনের পক্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। বিপর্যস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করার কাজ চলছে।

এখন পর্যন্ত ৩৭০০জনকে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। ৭০০টি বাড়ি তুষারপাতে ধসে গিয়েছে সম্পূর্ণভাবে। ২৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে চীনা সংবাদসংস্থা সূত্রের খবরে বলা হয়েছে। পাশাপাশি এই তুষারপাতের জন্য প্রায় আড়াই লক্ষ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে গিয়েছে। যার ফলে প্রায় ২৫৪মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই দেশ।

পাশাপাশি ১৯টি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গত ষাট বছরের শীতের রেকর্ড ভেঙে গিয়েছে। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.