আওয়ামী লীগের বিজয়ের জন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত এই অভিনন্দন জানায় চীন।ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সোমবার(৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের পক্ষে এ অভিনন্দন জানান।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।
বিস্তারিত আসছে…