চীন সরকারের আমন্ত্রণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে চীন সফরে যাচ্ছেন।
মঙ্গলবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল মজিদ হুমায়ুন এমপি।
সফরকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেশে ফেরার কথা রয়েছে।