Wednesday, September 23

নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস থামনো যাবে না
চুক্তিতে পারিশ্রমিক নয়, বাসচালকদের বেতনভুক্ত করতে হবে

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন- রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজের স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো যাবে না। বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার।

আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তিতে পারিশ্রমিক নয়, বাসচালকদের বেতনভুক্ত করতে হবে। অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন- সড়কের বর্তমান যে দূরবস্থা তা একদিনে তৈরি হয়নি। এটা অনেক দিনের অনিয়মের ফসল। মানুষ অনিয়মকে এখন নিয়মে পরিণত করেছে। তাই সেপ্টেম্বর মাসজুড়ে বিশেষ ট্র্যাফিক সচেতনতা কার্যক্রম ঘোষণা করেছে ডিএমপি।

হেলমেট ছাড়া কোনও রাইডারকে তেল পাম্পে তেল না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন-সেপ্টেম্বর মাসজুড়ে ৩২২ জন স্কাউট সদস্য রাজধানীর বিভিন্ন মোড়ে ট্র্যাফিক সচেতনতার কাজ করবে। যেখানে-সেখানে গাড়ি পার্কিং, হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না।

কমিশনার আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন- আপনার ফুটওভারব্রিজ অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করবেন।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন- কোনও ব্যক্তি বা তার অবস্থান বিবেচনা করবেন না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

রাজধানীর জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মডেল ট্রাফিক সিস্টেম চালু করা হবে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.