Tuesday, September 1

চুনারুঘাটে পরিত্যাক্ত টাওয়ারের ভেতর মদ, জুয়ার  আসর 

0
চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট পৌরসভার বাল্লারোড নামক অংশে পুরাতন টাওয়ারের ভেতর চলে মদ জুয়া সহ নানান অপকর্ম। দিন বা রাতে প্রায়ই জুয়াড়িদের বিশাল আসর লক্ষ্য করা যায়। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, এই টাওয়ারটা পরিত্যাক্ত অবস্থায় এখন পড়ে আছে। প্রায় সময়ই জুয়াড়িদের আনা গোনা লক্ষ্য করা যায় পাশাপাশি এখানে প্রায় সময়ই মদ ও জুয়ার আড্ডা বসে। এতে কখনো কখনো আমরা আতঙ্কে থাকি। আমরা এই মদ ও জুয়ার আসর উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে জোর দাবি পেশ করছি।
মাঝে মাঝে শোনা যায় মদ ও জুয়ার পাশাপাশি এখানে বিভিন্ন প্রকার অশ্লিলতা ও বেহায়াপনা কর্মকান্ড সংগঠিত হয়।  ফলে যেমন ভাবে সামাজিক অস্থিরতা বাড়ছে তেমনি নৈতিক অবক্ষয় মূলক কর্মকান্ড সংগঠিত হচ্ছে। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.