Tuesday, September 22

চুনারুঘাট-মাধবপুরে হাতপাখার কান্ডারী কামাল উদ্দিন

0

হবিগঞ্জ ৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন এর নাম ঘোষিত হয়েছে অনেক আগেই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী মহা পরিকল্পনায় নেমেছে দলটি। নিয়মিতত সাংগঠনিক সভা, সমাবেশ চলছে তাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম কাতারের একটি ইসলামীক রাজনৈতিক দল। এ প্রথমবার সারাদেশে ৩০০ আসনে প্রার্থীর মাধ্যমে তারা ঢালাওভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।

সংগঠনের সাঃ সম্পাদক জননেতা মাওলানা আবু তৈয়ব আল হুসাইন এর সাথে কথা বলে জানা যায়,বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজে নিয়জিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় বাতিলের বিরূদ্ধে অবস্থান নিবে। সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন,ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢালাওভাবে নির্বাচনী মাঠ গঠন করছে।
সংগঠনের নেতৃবৃন্দরা মনে করছেন,সব কুচক্রীর বেড়াজাল অতিক্রম করে একদিন ইসলামী আন্দোলন শান্তি প্রতিষ্ঠা করবে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.