Saturday, September 12

চুনারুঘাট সরকারি কলেজের সামনে গতিরোধক দেওয়ার দাবি

0

মোঃ সাইফুর রহমান,হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট সরকারি কলেজের সামনে গতিরোধক দেওয়ার দাবি উত্থাপন করেছে কলেজের শিক্ষার্থীরা। তারা বলছে, কলেজের সামন দিয়ে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক যাওয়ার কারনে মহাসড়কে চলাচলরত গাড়িগুলো সর্বোচ্চ গতিতে চলে। যার ফলে ছোটখাট ঘটনা ঘটে যাওয়া সহ বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাট বা মাঝারি ধরনের দূর্ঘটনা ঘটেছে।

কলেজের এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়,বর্তমানে কলেজে শিক্ষার্থীর চাপ বাড়ছে। প্রতিষ্ঠার পর হতে যুগপোযোগিতায় কলেজ পৌঁছাচ্ছে এখন। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে গতিরোধক দেওয়া সময়ের দাবি।

কলেজের এক শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা একটি অধিকারমূলক দাবি উত্থাপন করেছে। তাদের শান্তিপূর্ণ দাবির প্রতি আমাদের একাত্মতা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.