Sunday, August 23

চুনারুঘাট সরকারি কলেজে ডিগ্রী ভর্তিচ্ছুদের চরম ভোগান্তি

0

সাইফুর রহমান,চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট সরকারি কলেজে ডিগ্রী কোর্সে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জানা যায়, কলেজের গেট খোলা ও বন্ধ জনিত কারনেই ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, গতদিন আমরা কয়েকজন কলেজের নির্ধারিত অফিস টাইমে ভর্তির জন্য আসি। কিন্তু কলেজের গেট বন্ধ থাকায় কলেজে প্রবেশ করতে পারিনি। প্রায় এখানেই ঘন্টা খানেক দাঁড়িয়ে থেকে চলে যাই। আরেকজন শিক্ষার্থী বলেন, আমরা ডিগ্রীর জন্য ভর্তি হতে এসে চরম ভোগান্তির শিকার। এই সমস্যার সমাধান চাই। ডিগ্রী ভর্তি জনিত প্রশাসনিক কাজের জন্য কলেজের গেট সব সময় খোলা থাকুক। এতে আমাদের ভর্তি হতে সমস্যা হবে না।

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে প্রধান শিক্ষক কলেজে উপস্থিত না থাকায় জানা সম্ভব হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.