মোঃ সাইফুর রাব্বি, হবিগঞ্জ : চুনারুঘাট সরকারি কলেজের উদ্যোগে নিরাপদ সড়ক সচেতনতা বন্ধন অনুষ্ঠীত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী এ বন্ধন অনুষ্ঠীত হয়।
এ সচেতনতা বন্ধনে উপস্থিত ছিলেন কলেজের হাজারো শিক্ষার্থী। কলেজ প্রশাসনের পক্ষ হতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল, প্রভাষক আরশাদ আহমেদ মিহাদ, প্রভাষক আনিসুর রহমান রাকিব, প্রভাষক কাজী জুনায়েদ আল আমীন,প্রভাষক প্রণব মজুমদার, প্রভাষক ও কলেজ রোভার স্কাউটের সম্পাদক জনাব এনামুল হক মিলন, প্রভাষক আরিফ আরিয়ান, প্রভাষক মোক্তার হুসেন সহ কলেজের সকল শিক্ষকবৃন্দ।
সচেতনতা বন্ধনে কলেজ এর শিক্ষার্থীরা রাস্তায় চলাচলকারী হোন্ডা, সি এন জি গাড়ীর চালকদের প্রতি রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্স এবং ট্রাফিক আিন মেনে চলতে সচেতনতা সৃষ্টি করে এবং হ্যালমেট বিহীন হোন্ডা না চালানোর পরামর্শ প্রদান করে।
অন্যদের মাঝে উপস্থিত ছিলো রাকিব নাজিজুল, সোহানুর নোমান সহ আরো অনেকে।