Wednesday, September 16

চুনারুঘাট সরকারি কলেজে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠীত

0

মোঃ সাইফুর রহমান,চুনারুঘাট : চুনারুঘাট সরকারি কলেজে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠীত হয়েছে। ১৮ জুলাই রোজ বুধবার কলেজ ক্যাম্পাসে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত থেকে অভিযানের শুভ উদ্বোধন করেন চুনারুঘাট কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল,প্রভাষক আরশাদ আহমেদ মিহাদ,প্রভাষক আবু তাহের, প্রভাষক আনিসুর রহমান, প্রভাষক এনামুল হক (আরএসএল রোভার স্কাউট গ্রুপ),প্রভাষক আরিফুল ইসলাম,প্রভাষক মোস্তাফিজুর রহমান,প্রভাষক জলিলুর রহমান শাকির সহ কলেজের আরো শিক্ষকবৃন্দ।উক্ত অভিযানটি পরিচালনা করে চুনারুঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

বৃক্ষ রোপন অভিযান নিয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পাল বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে সারা বাঙলাদেশে তিরিশ লক্ষ বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরিই ধারাবাহিকতায় চুনারুঘাট সরকারি কলেজে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। কলেজের বিজ্ঞান বিভাগের প্রধান আনিসুর রহমান বলেন, বর্তমানে পরিবেশ বিপর্যয়,প্রাকৃতিক দূর্যোগের প্রধান কারন বন উজাড় করণ বা গাছপালা নিধন। তাই আমাদের কে বেশী করে গাছ লাগাতে হবে। পরিবেশ ভারসাম্য রক্ষার্থে। রোভার আরএসএল এনামুল হক বলেন যে কোন সমাজ সেবামুলক কাজে রোভার দল সর্বদাই অগ্রণী ভুমিকা পালন করবে।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট এর তরুণ সমাজ কর্মী তোফাজ্জল মিয়া,রোভার স্কাউট রাজিব,অভি প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.