Sunday, August 23

চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে – এএসপি শম্পা রানী সাহা

0

বাবুল মিয়া বাবলা, সীতাকুণ্ড, চট্টগ্রামঃ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, চুরি-ডাকাতি রোধ ও অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। যারাই জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শম্পা রানী সাহা আরো বলেন যে কোন বিপদে আমার দরজা সব সময় উম্মুক্ত রয়েছে।
২ (ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের নুনাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা।

বক্তারা বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা থাকে। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। সকল প্রকার অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, ১নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।

বক্তব্য রাখেন মডেল থানার ওসি ( ইন্টেলিজেন্ট) সুমন বনিক,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,প্রেসক্লাবেব নবনির্বাচিত সহ সেক্রেটারি নাছির উদ্দীন অনিক, পৌর কমিশনার আনোয়ার হোসেন ভূইয়া, মাইমুদ্দিন মামুন, পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক ভুঁইয়া, পন্থিছিলা মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল্লাহ, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওবাইদুল্লাহ, বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ কাউসারসহ মডেল থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সবায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দীন, রফিকুল ইসলাম, দিদারুল আলম, সাইফুল ইসলাম, মোঃ সেলেয়মান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.