Thursday, November 5

চুয়াডাঙ্গায় এসআইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

0

চুয়াডাঙ্গায় মো. ওহিদুজ্জামান নামের এক এসআই-কে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিন্টু হোসেন নামের এক দুর্বৃত্তকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

আহত ওহিদুজ্জামান চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে ওই দুর্বৃত্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আব্দুল মোমেন জানান, একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে গত তিন দিন ধরে শহরের হকপাড়া, ফার্মপাড়া ও দক্ষিণ গোরস্থান পাড়ায় দুইদল দুর্বৃত্তের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে।

গতরাতে এসআই ওহিদুজ্জামান সাদা পোশাকে টহলে গেলে দুর্বৃত্তরা তাকে প্রতিপক্ষের লোক ভেবে কোপাতে থাকে। পরে পোশাক পরা সদস্যরা ওহিদুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় এলাকাবাসী হামলাকারী মিন্টু হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.