চুয়াডাঙ্গায় স্বর্ণ জয়ী ইতি খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসএ গেমসে আর্চারিতে ৩টি স্বর্ণ পদক লাভ করেন ইতি। এ উপলক্ষে সোমবার সন্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জেলা মহিলা ক্রিড়া সংস্থা, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতি খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইতি খাতুন এসএ গেমসে স্বর্ণ পদক পাওয়ার গল্প শোনান। তিনি বলেন, এসএ গেমসে আর্চারিতে স্বর্ণ পাওয়াটা স্বপ্নের মত। অনেক বড় প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণ পেয়েছি। যে খেলোয়রকে আমি হারিয়েছে তিনি অলিম্পিক গেমসে অংশ গ্রহণ করবে। তিনি বলেন এখন আমার উদ্দেশ্য অলিম্পিক গেমসে অংশ গ্রহণ ও স্বর্ণ পদক পাওয়া। যেন দেশের মুখ উজ্জল করতে পারি।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ইতির পরিবারকে খাস জমি বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। ইতি ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হলে বলে জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব খন্দকার ফরহাদ আহমেদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানে ইতির মা-বাবা ও বোন উপস্থিত ছিলেন।