Tuesday, September 29

চেলসির কষ্টার্জিত জয়

0

ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল সোয়ানসি সিটিকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে গোলের জন্য প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে চেলসি। গোলের সুযোগও তৈরি করে দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শূন্য অবস্থায় বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে গোলের দেখা পায় দলটি। ম্যাচের ৫৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন আন্টোনিও রুডিগার। কন্তের জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে পেয়ে যান রুডিগার, হেডে অনায়াসে গোলটি করেন জার্মান এই ডিফেন্ডার। এ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা।

এ দিকে দিনের অপর ম্যাচে জিরুদের জোড়া গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। স্টোক সিটির মাঠে ৩-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.