চোরকে অর্থদণ্ড ; মৌন সমাধান

0

কক্সবাজার : বিগত ২ রা আগস্ট চকরিয়া উপজেলার বি,এম,চর ইউনিয়নের মুবিন পাড়ায় সংঘটিত হওয়া সেই আলোচিত চুরির মৌন সমাধান করা হয়েছে আজ সকাল ১০:০০ টায়। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জুনাইদের মধ্যস্ততায় বিষয়টি সমাধানের মুখ দেখে।
জেনে রাখা দরকার যে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। অপরাধী বিচারকার্যে প্রভাব বিস্তারের নিমিত্তে প্রাণান্তর চেষ্টা চালানোর এক পর্যায়ে বিষয়টি চেয়ারম্যান পর্যন্ত গড়িয়েছিল। ইউপি চেয়ারম্যান জনাব এস, এম, জাহাঙ্গীর আলম অত্যন্ত দক্ষতা ও সূক্ষ্মদর্শী মনোভাবে আগামী ১২ তারিখ অপরাধীকে স্বশরীরে উপস্থিত হওয়ার নিমিত্তে দ্রুত নটিশ পাঠালে অপরাধীদের কোমর ভেঙ্গে যায়। ফলে গত রাতে চুরিকৃত দ্বিতীয় চাকাটি চোর নুরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য জুনাইদের নিকট হস্তান্তর করা ও ব্যাপক নমনীয়তা এবং অপরাধ স্বীকার পূর্বক আত্মসমর্পণ করায় বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের সিদ্ধান্ত গ্রহণে ইউপি সদস্য জুনাইদকে কান্নাকাটি অনূরুধ করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল দশটায় জনসমক্ষে তিন হাজার টাকা অর্থদণ্ডের মাধ্যমে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়।
এব্যাপারে স্থানীয় সচেতন মহলের মন্তব্য যে,অর্থদণ্ডের সাথে সাথে অন্যান্য শাস্তিও নিশ্চিত করলে চৌর্যবৃত্তি অনেকাংশে কমে যেত।
চাকার মালিক মুহাম্মদ ইউনুছের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জনপ্রতিনিধির বিচার মেনে নিয়েছি। এব্যাপারে আমি কোন ধরণের মন্তব্য করবো না।
ইউপি সদস্য জুনাইদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি মিমাংশার জন্যে চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়েছিল। পরে অপরাধী দোষ স্বীকার করে নেয়ায় চেয়ারম্যান সাহেবের পরামর্শক্রমে বিষয়টি সুরাহা করা হয়।
ইউপি চেয়ারম্যান জনাব এস,এম, জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আশাবাদী যে, ইউপি সদস্য জুনাইদ ন্যায় বিচার করবে। তবে তিনি অপরাধীর ক্ষেত্রে (চোর) বেত্রাঘাতের পক্ষে মতামত দিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.